সেনসেটিভ ত্বকে যেগুলি ব্যবহার করবেন
দি নিউজ লায়নঃ
গ্রিন টি
গ্রিন টি-র পাতা বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে। ফলে সেনসেটিভ ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ভিতর থেকে মজবুত ও সুরক্ষিত করে। গ্রিন টি দিয়ে তৈরি বডি লোশন ব্যবহার করতে পারেন।
শিয়া বাটার
ত্বককে কোমল ও আর্দ্র করে তুলতে শিয়া বাটার ভীষণ ভালো। এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ত্বককে পুষ্টি জোগায়। যে কোনও চুলকানির হাত থেকে রক্ষা করে। সেনসেটিভ ত্বকের জন্য শিয়া বাটারের যে কোনও প্রোডাক্টই তাই খুব ভাল। শুষ্ক থেকে সেনসেটিভ যাঁদের ত্বক তাঁরাও অনায়াসে ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা
ত্বকের সবথেকে ভালো বন্ধু হলো অ্যালোভেরা। যে কোনও রকম ত্বকের জন্য আদর্শ। সেনসেটিভ ত্বকের জন্যও প্রাকৃতিক উপাদানে ভরপুর অ্যালোভেরা যুক্ত প্রোডাক্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিবিধ সমস্যা দূর করে। ফ্রেশ অ্যালোভেরা জেল যদি না পাওয়া যায়, তাহলে যে সব প্রোডাক্ট আপনি সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করছেন, তার কোনও একটিতে অ্যালোভেরার উপাদান থাকলেই ভালো।
মধু
মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে প্রাকৃতিক ভাবে আর্দ্র করে তোলে। সেনসিটিভ ত্বকেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন মধু। অন্য কিছু উপাদানের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন। আপনার সেনসেটিভ ত্বক হলে কোনও প্রোডাক্ট কেনার আগে দেখে নেবেন মূল উপকরণে মধু রয়েছে কিনা। ব্যাস, নিশ্চিন্তে কিনে ফেলুন।
ওটস
সেনসেটিভ ত্বকের আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হতে পারে ওটমিল। ত্বকের যে কোনও রকম দাগ বা চুলকানি কমিয়ে ফেলে সহজেই। ওটমিলের উপাদান যুক্ত বডি লোশন ব্যবহার করলে ত্বক নরম ও কোমল থাকবে। এতে ধুলো, ময়লার হাত থেকেও রক্ষা পাবেন।

Post a Comment